About Me

Thursday, August 25, 2016

ফাইল transfer/share করুন ঝড়ের বেগে স্পিড upto 60-70Mbps মানে বুঝতেই পারছেন ব্যবহার করেই দেখুন latest version!!!

এখন এক ফোন থেকে অন্য ফোনে ফাইল শেয়ার করুন upto 60-70Mbps speed এ।কি বিশ্বাস হচ্ছে না?সত্যি বলছে।
zapya/share it থেকে একে ভাল বলা যায়।এটি সম্পূর্ণ আপডেট ভার্সন। ফাইল শেয়ার হবে ঝড়ের গতিতে
App name:Super file manager
Size:only 2mb



এন্ড্রয়েড ফোনের অনেক সুবিধার মধ্যে একটা হল দ্রুত গতিতে ফাইল শেয়ার করা।আর দ্রুত গতিতে ফাইল শেয়ারের জন্য এই app টা হেব্বি কাজের।বেশির ভাগ লোক share it ব্যবহার করে থাকেন এই কাজের জন্য।কিন্তু share it খুব ভাল স্পিড দিতে পারে না আমি নিজেই সব গুলা ব্যবহার করে দেখেছি।
তারপর share it এর একটি বড় সমস্যা মাধে মাধে দেখা যায় file send হয় কিছু রিসিভ হয় না আবার রিসিভ হয় তো send হয়।অনেকেই এই সমস্যায় পড়েছেন।কিন্তু এই অ্যাপ এ এই সমস্যা নাই।
ফাইল শেয়ার করার জন্য শুধু ২টা ফোন কে কানেক্ট করে নিতে হবে আর এটির আরো একটি বড় সুবিধা আপনি এন্ড্রয়েড থেকে পিসি অথবা আই ফোনের সাথে ফাইল শেয়ার করতে পারবেন।
এই অ্যাপ টি স্পিড অনেক ভাল দেয় অন্যগুলার থেকে তার মানে আমি এটা বলছি না যে অন্য গুলা খারাপ।সব গুলাই ব্যবহার করা ভাল ব্যবহার করে দেখেন।সব ফোনে সব গুলা কাজ করে না তাই।এটাই আমি অনেক স্পিড পেয়েছি তাই শেয়ার করলাম।
আর এর ভিতরের ফাংশন গুলা ও অনেক ভাল।খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে।আপনি চাইলে এটা কে ফাইল ম্যানেজার হিসাবে ও ব্যবহার করতে পারেন।
Download link:http:Click on that

[[N.B link এ গিয়ে slow download এ ক্লিক করবেন তারপর captcha coad টা দিয়ে Download link এ ক্লিক করবেন পরের পেজে App টা নাম দেখতে পাবেন ওটাই ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।]]

ওয়েব ডিজাইন , ওয়েব ডেবলাপমেন্ট শিখুন ঘরে বসেই

শুভেচ্ছা সবাইকে। কিছুদিন ধরে সবাই ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্ট এর উপরে কিছু টিউটোরিয়াল দেয়ার জন্য বলছে। এজন্য আমি কিছু করার কথা ভাবলাম। আমি মনে করি ফ্রিল্যান্সিং জগতে ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্ট সব থেকে হাই প্রোফাইল কাজ। আপনি ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং না করলেও যেকোনো আই টি ফার্ম এ জব করতে পারবেন খুব ভালো বেতনে। এমনকি ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্ট শিখে অন্যকে শেখায়েও ইনকাম করতে পারেন। মোট কথা, ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্ট শিখলে কেউ বেকার থাকেনা, কোনো না কোনো কাজ ঠিক ম্যানেজ হয়ে যায়। আমি বিগেনার লেভেলদের জন্য ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্ট এর উপরে টিউটোরিয়াল করেছি। ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্ট সম্পর্কে কিছু জেনে নেই।

ওয়েব ডিজাইন কি

ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবয়ব তৈরী করা। ওয়েব ডিজাইনারের মুল কাজ একটা সাইটের জন্য টেমপ্লেট বানানো, এখানে কোন এপ্লিকেশন থাকবেনা।যেমন লগিন সিস্টেম, নিউজলেটার সাইনআপ, পেজিনেশন, ফাইল আপলোড করে ডেটাবেসে সেভ করা, ইমেজ ম্যানিপুলেশন, যদি সাইটে বিজ্ঞাপন থাকে তাহলে প্রতিবার পেজ লোড হওয়ার সময় বিজ্ঞাপনের পরিবর্তন এগুলি এপ্লিকেশন, ওয়েব এপ্লিকেশন।এসব তৈরী করতে হয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে। কোন প্রকার এপ্লিকেশন ছাড়া একটা সাইট তৈরী করা এটাই ওয়েব ডিজাইন, এধরনের ডিজাইনকে বলতে পারেন স্টাটিক ডিজাইন।ওয়েব ডিজাইনের জন্য এই ধারনাটি সাধারনত ব্যবহৃত হচ্ছে।

ওয়েব ডিজাইন শিখতে যেসব জানতে হবে

এইচটিএমএল : এটা একটা মার্ক আপ ল্যাংগুয়েজ, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, শেখা খুব সহজ।
সিএসএস : এটাও মার্ক আপ ল্যাংগুয়েজ
ফটোশপ : এখানে যে মুল কাজটি শিখতে হবে তাহল পিএসডি থেকে এইচটিএমএল টেমপ্লেট (PSD to HTML) বানানো এছাড়া ব্যানার, বাটন, এনিমেশন তৈরী করা এসব জানতে হবে।
অতিরিক্ত হিসেবে ফ্ল্যাশ দিয়ে এনিমেশন তৈরী করা শিখতে পারেন।

ওয়েব ডেভেলপমেন্ট কি

ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েবসাইটের জন্য এপ্লিকেশন তৈরী করা।উপরে যে এপ্লিকেশনগুলির উল্লেখ করেছি এধরনের আরো হাজারো এপ্লিকেশন আছে, ওয়েব ডেভেলপারকে এসব এপ্লিকেশন তৈরী করতে হবে। যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে ক্লাইন্টের চাহিদা অনুযায়ী এমনও এপ্লিকেশন তৈরী করা লাগতে পারে যার অস্তিত্ব পৃথিবীতে নেই। এই বিষয়টি বেশি চ্যালেন্জিং এবং ডাইনামিক।অর্থ্যাৎ আপনাকে এপ্লিকেশন ডিজাইন করতে হবে। তাই ওয়েব ডেভেলপমেন্ট কে আরও সুনির্দিষ্ট করে বলা যায় ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট।

ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যেসব জানতে হবে


এইচটিএমএল, সিএসএস এবং এরপর নিচেরগুলি..
ক্লাইন্ট সাইড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট : এটাকে ব্রাউজার স্ক্রিপ্টিং ও বলা হয় অর্থ্যাৎ এই ল্যাংগুয়েজ দিয়ে লেখা কোড শুধু কোন ব্রাউজারে (যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, অপেরা, গুগল ক্রোম ইত্যাদি) কাজ করবে।জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক দিয়ে দ্রুত কাজ করা যায়। এরুপ একটি ফ্রেমওয়ার্ক জেকোয়েরি টিউটোরিয়াল।

সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেমন পিএইচপি : এটাকে সার্ভার সাইড স্ক্রিপ্টিং বলা হয় কারন এই ল্যাংগুয়েজ দিয়ে লেখা কোডগুলি শুধু সার্ভারে এক্সিকিউট হয়।

ডেটাবেস : পিএইচপি দিয়ে কিভাবে ডেটাবেস সংযোগ করতে হয়, এসকিউয়েল দিয়ে ডেটাবেস বানানো অর্থ্যাৎ ডেটাবেস ডিজাইন জানতে হবে কারন এখন যেকোন ডাইনামিক সাইটের ডেটাবেস আছে অথবা বলতে পারেন ডেটাবেস থাকতেই হয়।

পিএইচপি এর যেকোন একটা ফ্রেমওয়ার্ক যেমন কোডইগনাইটার : (আরও আছে যেমন কেক পিএইচপি, জেন্ড ফ্রেমওয়ার্ক, সিমফনি, ওয়াই আইআই, কোহানা ইত্যাদি একটা শিখলেই চলবে) : কোন ফ্রেমওয়ার্ক ছাড়াও ওয়েব এপ্লিকেশন তৈরী করতে পারবেন তবে এতে বেশি সময় লাগবে এবং বেশি কোড লিখতে হবে।

এক্সএমএল : API, ছোটখাট ডেটা স্টোরিং ইত্যাদির জন্য এক্সএমএল লাগে।
শেষ কথা, ওয়েব ডেভলপমেন্ট ওয়েব ডিজাইন শিখুন আর নিজের ক্যারিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে যান।